October 30, 2026, 11:38 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাঁঠালিয়ায় প্রবীণ ব্যক্তির জমি দখল ও গাছ কাটার অভিযোগ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক প্রবীণ ব্যক্তির ক্রয়কৃত জমি থেকে আনুমানিক ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের গাছ কেটে নেওয়ার পর জোরপূর্বক ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। বাধা দেওয়ায় ওই বৃদ্ধকে মারধর ও রক্তাক্ত জখমের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

​এ ঘটনায় ভুক্তভোগী আঃ ছালাম সিকদার (৭৪) বাদী হয়ে  ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫-৬ জনের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগপত্র সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার দক্ষিণ কামদেবপুর গ্রামের বাসিন্দা আঃ ছালাম সিকদার কাঁঠালিয়া উপজেলার তালগাছিয়া মৌজায় (এসএ খতিয়ান নং- ৬১, দাগ নং- ৫৪১) মোসা. রানীর বেগমের কাছ থেকে জমি ক্রয় করে ভোগদখল করে আসছিলেন। তবে ভুক্তভোগীর নিজ বাড়ি দূরবর্তী হওয়ায় বিবাদীগণ দীর্ঘদিন ধরে ওই জমি দখলের পাঁয়তারা করে আসছিল।

​অভিযোগে বলা হয়, গত ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর বিবাদীগণ বেআইনিভাবে জমিতে অনধিকার প্রবেশ করে বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। পরে তারা জমিতে অবৈধভাবে ঘর নির্মাণ করে জমির আকৃতি পরিবর্তন করে ফেলে।

​ভুক্তভোগী আঃ ছালাম সিকদার জানান, গাছ কাটা ও জমি দখলের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে বিবাদীগণ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। এর আগে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ-মীমাংসার চেষ্টা করা হলেও বিবাদীগণ তা তোয়াক্কা করেনি।

​তিনি আরও বলেন, “আমার বয়স ৭৪ বছর। আমার অনুপস্থিতে তারা আমার ক্রয়কৃত জমির গাছ কেটে ঘর তুলে দখল করে নিয়েছে। প্রতিবাদ করতে গেলে আমাকে রক্তাত্ব জখম করার হুমকি দেওয়া হয়। এখন আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।”​বর্তমানে উক্ত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং বড় ধরনের আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

​কাঁঠালিয়া থানা সূত্রে জানা গেছে, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টির সত্যতা যাচাইয়ে সরজমিনে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ