October 31, 2026, 1:54 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

শৌলজালিয়ায় ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া বাজারে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবার) বিকেলে শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালি ও দোয়া মোনাজাত—এই তিন পর্বে বিভক্ত ছিল।

​মাওলানা মোহাম্মদ মাসুদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক ক্বারী মোহাম্মদ নেয়ামত উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দল নেতা মাওলানা আব্দুর রহিম।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কাঁঠালিয়া উপজেলা ওলামা দলের সদস্য সচিব ​মাওলানা ইসমাইল, শৌলজালিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মো. ​সোহাগ মল্লিক।

​আলোচনা সভায় বক্তারা ওলামা দলের দীর্ঘ ইতিহাস ও রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা জাতীয়তাবাদী শক্তির ঐক্য বজায় রাখার ওপর জোর দেন। আলোচনা পর্ব শেষে একটি শোভাযাত্রা (র‌্যালি) কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরিশেষে দেশ, জাতি ও দলের সার্বিক কল্যাণ কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ