October 30, 2026, 8:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মধুখালীতে মাদকবিরোধী কনসার্ট ও নৌকাবাইচ অনুষ্ঠিত

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকবিরোধী কনসার্ট ও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’- এই শ্লোগানে বুধবার (৭ অক্টোবর) বিকালে উপজেলার কামারখালি বাজারে মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়। এবং কামারখালী ব্রিজসংলগ্ন গড়াই নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজি।

নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে উৎসুক জনতার উপচে পড়া ভীড়ে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়।আয়োজক কমিটির প্রধান মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে মাদকবিরোধী কনসার্টের আয়োজন করা হয়েছে । তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত সমাজ গড়ার জন্য সচেতনতা বৃদ্ধিই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পাশাপাশি দীর্ঘদিন পর মধুখালীতে নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠান ঘিরে নদীর দুইপাড়ে যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলী মানিক, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ