October 30, 2026, 9:08 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

নির্বাচনী স্বচ্ছতা এবং জ্ঞানেশ কুমারকে গ্রেফতারের দাবীতে – রাজভবন অভিযান

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

৭ই অক্টোবর বুধবার, দুপুর আড়াইটায় ধর্মতলার প্যারাডাইস সিনেমা হলের সামনে, দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মীরা জমায়েত হয়ে, ঞ্জাণেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তার দাবিতে এবং নির্বাচনী স্বচ্ছতার দাবী নিয়ে রাজভবন অভিযান করলেন।

কয়েকশো কংগ্রেস কর্মী এই মিছিলে অংশগ্রহণ করেন, সুমন রায়চৌধুরী সহ বেশ কয়েকজন নেতা এই মিছিলে প্রথম ভাগে ছিলেন। তাহাদের দাবি অবিলম্বে ইলেকশন কমিশন ঞ্জানেশ কুমারকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে, নির্বাচনী স্বচ্ছতা ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করতে হবে। কংগ্রেসের মহিলা কর্মীরা জ্ঞানেশ কুমারের পোস্টার নিয়ে প্রতিবাদ করতে করতে রাজভবনের দিকে এগোতে থাকেন।

কিন্তু অনেক আগে থেকেই রাজভবনের সামনে প্রশাসনের আধিকারিকরা ব্যারিকেট করে আটকে দেন। মিছিল ব্যারিকেডের সামনে পৌঁছালে পুলিশের সাথে ধস্তাধস্তি ও ব্যারিকেট ভাঙ্গা শুরু হয় এবং কংগ্রেস কর্মীদের একের পর এক গ্রেপ্তার করে গাড়িতে তুলে লালবাজারে দিকে নিয়ে যান। কিছুক্ষণ ধরে চলে ব্যারিকেট ভাঙ্গা ও ধস্তাধস্তি, কংগ্রেস কর্মীরা বলেন গণতন্ত্র কোথায় গেছে? যেভাবে কংগ্রেস কর্মীদের চ্যাংদোলা করে গাড়িতে তোলা হচ্ছে ,এমনকি মহিলা কর্মীদের তোলা হচ্ছে এটা লজ্জা কর, যারা নারীদের নিয়ে কথা বলে, তারা নারীদেরকে এইভাবে গাড়িতে তুলছেন। নারীদের সম্মান দিতে পারেনা। রাজভবন চত্বরে ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। ঞ্জাণেশ কুমার কে ভোট চোর ভোট চোর বলে তীরস্কার করতে থাকেন, এবং বলেন শুভেন্দু চোর ,ঞ্জানেশ কুমার চোর, দুজনেই ভোট চোর।

এরপর কংগ্রেস কর্মীরা সাংবাদিকদের মুখোমুখি হলে বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী দিনে গণ আন্দোলনের আকার নেবে,আজ যেভাবে জ্ঞানেশ কুমারকে নিয়ে চতুর্দিকে আন্দোলন চলছে। তাহারা আরো বলেন শুভেন্দু অধিকারী নিজের এলাকা নন্দীগ্রাম থেকে মানুষের আশ্বাস চলে গেছে ,আর মানুষ ভরসা করতে পারছে না।

মুর্শিদাবাদে রেজিনগরে যেভাবে সন্ত্রাস করে ভোট চুরি করেছে শুভেন্দু অধিকারী, সব তার প্রমাণ মিলেছে।।

কংগ্রেস কর্মীরা বলেন, বিজেপি সরকার মানুষের সেবা করতে পারছে না, পাশে দাঁড়াতে পারছে না, তৃণমূলের মতো তোলাবাজি শুরু হয়ে গেছে, বিজেপির তৃণমূলিকরণ শুরু করে দিয়েছে, তৃণমূলের চোর গুন্ডাদের বিজেপিতে নিচ্ছে।। তাই শুভেন্দু অধিকারী ভয় পাচ্ছেন, কারণ ভোট চুরির সমস্ত প্রমাণ উঠে এসেছে। সাধারণ মানুষ সমস্ত দিক দিয়ে আস্থা হারাচ্ছে। দিকে দিকে মহিলারাও ক্ষিপ্ত হয়ে উঠেছে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। চলছে ভাঙচুর, তাই স্বচ্ছতা ফিরিয়ে আনতে আমাদের আন্দোলন চলবে। রাহুল গান্ধীর নেতৃত্বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ