October 30, 2026, 9:01 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

শুধু ডিগ্রি নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মবাজারের দক্ষতাও বৃদ্ধি করতে হবে- মাভাবিপ্রবি উপাচার্য

ইসরাত জাহান আশা, মাভাবিপ্রবি প্রতিনিধি

শুধু একাডেমিক ডিগ্রি অর্জন নয়, পরিবর্তিত কর্মবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম।

বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর কনফারেন্স রুমে ‘ডাটা কালেকশান স্ট্রেটেজি ফর স্টুডেন্ট স্কিলস ডেভেলপমেন্ট নিডস অ্যাসেসমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজন নিরূপণে তথ্য সংগ্রহের কৌশল বিষয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও কাউন্সেলিং সেন্টার।অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, বিশ্বের পরিবর্তিত কর্মবাজার ও প্রযুক্তিনির্ভর চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। এ লক্ষ্যে আগামী এক বছরের মধ্যে মাভাবিপ্রবির শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের উপযোগী করে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়ে এআই সেন্টার, ভাষা ইনস্টিটিউটসহ বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে একাডেমিক শিক্ষার বাইরে প্রয়োজনীয় কারিগরি, ভাষাগত ও অন্যান্য ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করা হবে।এ বিষয়ে দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর এবং দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার সঙ্গে প্রয়োজনীয় সমঝোতা স্মারক (MoU) ও চুক্তি সম্পাদনের লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান উপাচার্য। তিনি এসব উদ্যোগের অগ্রগতির কথাও তুলে ধরেন।

ভাইস-চ্যান্সেলর আরও বলেন, আগামী এক বছরের মধ্যে মাভাবিপ্রবিকে শিক্ষা, গবেষণা ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আরও উচ্চতর অবস্থানে নিয়ে যেতে কাজ করা হচ্ছে। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও উচ্চতায় নিয়ে যেতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তা সঠিকভাবে চিহ্নিত করতে কার্যকর তথ্য সংগ্রহের পদ্ধতি ও কৌশল সম্পর্কে সংশ্লিষ্টদের ধারণা দেওয়া। শিক্ষার্থীদের বর্তমান দক্ষতা, প্রয়োজন এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রের চাহিদা বিশ্লেষণের মাধ্যমে কার্যকর দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রণয়নে এ ধরনের তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।প্রশিক্ষণে মূল বিষয়ে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন ডিপিডিএসের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল কবির, পিএইচডি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও কাউন্সেলিং সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম।

প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ