October 30, 2026, 9:37 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজবাড়ীতে নছিমনের চাপায় শিশু নিহত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, স্টাফ রিপোর্টার 

রাজবাড়ীতে গরুবাহী নছিমনের চাকার নিচে চাপা পরে সাড়ে ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

ঘটনায় নিহতের নাম তাকরিম নূর। তাকরিম উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের স্থানীয় গোলাপ আলী মন্ডলের ছেলে।পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১২ টার দিকে খেলতে খেলতে বাড়ির সামনে রাস্তার উপর উঠে পরে তাকরিম। এসময় গরু বোঝাই একটি নছিমন তাকরিমকে চাপা দেয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এই ঘটনায় নছিমন গাড়িটি আটক করে ভাঙচুর করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই বলে জানানো হয়েছে। শিশুর মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ