October 30, 2026, 9:49 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মির্জাপুরে দুর্গাপূজা উদযাপনে পুলিশের প্রস্তুতি সভা

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপনে প্রস্তুতিমূলক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মির্জাপুর থানা পুলিশের উদ্যোগে থানা কম্পাউন্ডে এ সভার আয়োজন করা হয়।এতে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি,সাধারণ সম্পাদক,মন্দির কমিটির প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।সভায় মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার(মির্জাপুর সার্কেল)আদনান মুস্তাফিজ।

অনুষ্ঠানে মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন,বাঁশতৈল পুলিশ ফাঁড়ির আইসি মিজান,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি বিকাশ গোস্বামী,সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শংকর প্রমুখ উপস্থিত থেকে বক্তৃতা করেন।সভায় অন্যান্য বক্তারা বলেন,পূজামণ্ডপের শান্তিশৃঙ্খলা রক্ষা,সিসিটিভি ক্যামেরা স্থাপন, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার গুরুত্ব তুলে ধরেন।উপস্থিত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ পুলিশের সার্বিক সহযোগিতার আশ্বাসে সন্তোষ প্রকাশ করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে পূজা উদযাপনের অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ