October 30, 2026, 11:38 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মির্জাপুরে পালন করা হলো বিশ্ব শিক্ষক দিবস ও নজরুল বর্ষ

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে বিশ্ব শিক্ষক দিবস ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে‘নজরুল বর্ষ’পালন করা হয়েছে।

মির্জাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের “ভবানী প্রসাদ সাহা মিলনায়তনে”এসব কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি বেলুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)জহিরুল আলমের সভাপতিত্বে এবং মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিক এমপি।এ সময় বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিয়া,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসিন প্রমূখ।

আলোচনা সভা শেষে উপজেলার গুণী গণিত শিক্ষকদের মাঝে সম্মাননা স্মারক প্রদান ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সংবর্ধিত করা হয়। এছাড়া ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত নজরুল সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ