September 15, 2026, 5:07 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে ব্যাংকে ডাকাতির ঘটনায় পাঁচজনের কারাদণ্ড

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে ব্যাংকে ডাকাতির ঘটনায় পাঁচ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ১৬ অক্টোবর ঝালকাঠি ইসলামী ব্যাংকে ডাকাতি সংঘটিত হয়। তৎকালীন ব্যবস্থাপক বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে মামলা করেন। সদর থানার এসআই আ. রহিম মামলাটি তদন্ত করে ১১জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেন। মামলার বিচারকার্য চলমান অবস্থায় চারজনের মৃত্যু হয়। সবুজ নামের এক আসামি ঘটনার পর থেকে পলাতক। ১৮ জনের সাক্ষ্যগ্রহণ শেষে শামসুল হক নামের এক আসামিকে বেকসুর খালাস প্রদান করেন আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আল আমিন, তাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আল আমিন মোড়লগঞ্জ উপজেলার জিওধারা এলাকার মোকছেদ আলীর ছেলে।

নুর ইসলাম খলিফাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের মো. শামসুল খলিফার ছেলে।

মোতালেব মোল্লাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি নলছিটি উপজেলার ভবানীপুর গ্রামের মৃত মোকতার মোল্লার ছেলে।

সেন্টু মাঝিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি নলছিটি উপজেলার গোবিন্দপুর গ্রামের আনসার মাঝির ছেলে।

আমেনা বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি মোড়লগঞ্জ উপজেলার জিওধারা গ্রামের আল আমিন সিকদারের স্ত্রী।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর বাবুল। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবীর, অ্যাডভোকেট ফয়সাল হোসেন খান ও অ্যাডভোকেট হাফিজুর রহমান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ