October 30, 2026, 11:38 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

হোটেল শ্রমিকদের বিভিন্ন দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে হোটেল, মিষ্টি ও বেকারি খাতের শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান এবং সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের সভাপতি মো. রেজাউল করিম ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন সবুজের স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়।

মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র ও সার্ভিস বুক প্রদান বাধ্যতামূলক হলেও স্থানীয় হোটেলগুলোতে দীর্ঘদিন ধরে এসব বিধান যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। একই সঙ্গে নির্ধারিত কর্মঘণ্টার অতিরিক্ত কাজের জন্য আইন অনুযায়ী ওভারটাইম মজুরি দেওয়ার বিধান থাকলেও অনেক শ্রমিককে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হচ্ছে।স্মারকলিপিতে আরও বলা হয়, দীর্ঘ আন্দোলনের পর ২০২৫ সালের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ খাতে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়। গেজেট অনুযায়ী তা কার্যকর হওয়ার কথা থাকলেও চাঁপাইনবাবগঞ্জে এখনো তা বাস্তবায়ন হয়নি বলে শ্রমিক নেতারা অভিযোগ করেন।

শ্রমিক নেতাদের অভিযোগ, শ্রমিকদের আইনগত অধিকার নিশ্চিত করতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে একাধিকবার আবেদন করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পরিদর্শনের নামে অনিয়মেরও অভিযোগ তোলেন তারা। মানববন্ধন থেকে শ্রমিক নেতারা অবিলম্বে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট পরিদর্শন অধিদপ্তরের সমন্বয়ে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজন এবং যৌথ পরিদর্শন টিম গঠনের দাবি জানান। একই সঙ্গে শ্রম আইন ও সরকার ঘোষিত সর্বনিম্ন মজুরির গেজেট দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান তারা।

মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. দুরুল, সহ-সভাপতি মো. সোহেল রানা ও মো. খোরশেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল হক, দপ্তর সম্পাদক মো. আমিরুল ইসলাম, সদস্য মো. জিয়াউল হক ও মো. নেওয়াজ শরিফসহ নবগঠিত কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সংগঠনের সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ