October 30, 2026, 9:01 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মোহনপুর রায়ঘাটিতে বিএনপির প্রতিবাদ সভা

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর মোহনপুর উপজেলার ৩নং রায়ঘাটি ইউনিয়নে দলীয় কার্যালয়ে (কামারপাড়াতে) রবিবার, ৪ অক্টোবর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন এবং সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদের বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

সোমবার, ৫ই অক্টোবর বিকালে রায়ঘাটি ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভা করেন ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি রুস্তম আলী, পরিচালনা করেন সাধারণ সম্পাদক রেজাউল হক।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলামিন হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মহরম আলী, সাহেব আলী, আবুল খয়ের, যুবদল নেতা আফজাল হোসেন রতন, হিমেল, ইকবাল হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।

বক্তারা বলেন, আগামী ৩দিনের মধ্যে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার না করলে অভিযুক্তের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ