September 15, 2026, 2:55 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতির ইন্তেকাল

Reporter Name

দৈনিক নয়া দিগন্তের ঝালকাঠি জেলা প্রতিনিধি কাজী খলিলুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাজী খলিলুর রহমান ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি ও বাংলাদেশ বেতারের ঝালকাঠি জেলা প্রতিনিধি ছিলেন।

এর আগে, গত ২০ আগস্ট ভোরে ঝালকাঠি শহরের স্টেশন রোডস্থ নিজ বাসভবনে স্ট্রোক করেন তিনি। পরে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নেয়া হয় তাকে।

তার রূহের মাগফিরাত কামনা, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন স্বাপন, ধর্ম বিষয়ক উপদেষ্টা রফিকুল ইসলাম জামাল, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, কেন্দ্রীয় মহিলা দল সহ-সভাপতি জেবা আমিনা খান, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, নায়েবে আমির অ্যাডভোকেট বি এম আমিনুল ইসলাম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি হাফেজ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা ক্বারী ইব্রাহিম আল হাদী, এনসিপি জেলা সমন্বয়ক মাইনুল ইসলাম মান্না, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল আমিন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসম মাহমুদুর রহমান পারভেজ, ক্লাব ও পাঠাগারের সাধারণ সম্পাদক আজাদুর রহমান পান্না, সুগন্ধা সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আতিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আল আমিন বাকলাই, স্বেচ্ছাসেবক শাকিল হাওলাদার রনি প্রমুখ তার রূহের মাগফিরাত কামনা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ