ফরিদপুরের আলফাডাঙ্গায় ২০২৬ সালের এস এস সি পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা ও পৌর বিএনপি।
শনিবার সকাল ১০টায় উপজেলা হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংসদীয় আসন ৯ এর সংসদ সদস্য হেলেন জেরিন খাঁন।
প্রধান বক্তা সিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাসের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর জামাল খসরু ও হাসিবুল হাসান হাসিব এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রায়হানুর রহমান, অফিসার ইনচার্জ সোহেল সারোয়ার, গ্রাম বাংলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ প্রতিষ্ঠাতা সভাপতি রেজওয়ান আহমেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আহমেদ সিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, দপ্তর সম্পাদক ফারুখ হোসেন কাজল, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নেয়ামত পারভেজ, পৌর বিএনপির প্রচার সম্পাদক কামরুজজামান কদর, পৌর ছাত্রদলের আহবায় সোহেল শরিফ প্রমুখ।