October 30, 2026, 8:53 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে আজ একটি সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে কর্মসূচির শুরুতে রেড রোড মাইক্রোস্ট্যান্ড থেকে নাগরবাজার এলাকা পর্যন্ত সচেতনতামূলক র‍্যালি বের করা হয়।

এ সময় সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক লিফলেট বিতরণ এবং জনসচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি বাগেরহাট রেলওয়ে কলনী এলাকায় জমে থাকা পানি পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর বিস্তার রোধে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মো. বাতেন, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুবুর রহমান টুটুল, কার্যনির্বাহী সদস্য ফারুকুজ্জামান বাপ্পি ও আল-আমীন সরদার, সাবেক যুব প্রধান মো. শরিফুল ইসলাম জুয়েল, মো. নাইমুর রহমান এবং বর্তমান যুব প্রধান রাকিবুল ইসলামসহ বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব সদস্যরা।কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতাই হোক সম্মিলিত উদ্যোগ। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ