ময়মনসিংহে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছে।
শুক্রবার, ২ অক্টোবর দুপুর সোয়া ১ টায় নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা নামক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন।প্রাথমিকভাবে জানাযায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই অন্তত ৬ জন নিহত হন।
ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে দ্রুত চলে যান। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, অন্তত ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর সড়কটিতে যান চলাচল ব্যাহত হয়েছে। নিহতদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘ’টনার পর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে।একসাথে ৭ জনের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।