October 30, 2026, 9:08 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মির্জাপুরে হাঁটুভাঙ্গা সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে হাঁটুভাঙ্গা টোল ইজারাদার কর্তৃক শ্রমিকদের উপর নির্যাতন ও অতিরিক্ত বাড়তি টোল আদায়,মামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাঁটুভাঙ্গা এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়ন সংগঠনের নেতা ও সাধারণ শ্রমিকগণ।

বৃহস্পতিবার সকাল দশটার দিকে আজগানা ইউনিয়নের গোড়াই হাঁটুভাঙ্গা এলাকায় টোলপ্লাজার সম্মুখে ব্রিজের ওপর এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে হাজারোও শ্রমিক এখানে অংশগ্রহণ করেন।তাদের দাবি দীর্ঘদিন এই ব্রিজের টোল আদায় করা হচ্ছে কিন্তু কখনো পর্যন্ত এটা বন্ধ হচ্ছে না কেন? আর চালুই যদি হয় তাহলে যানচলাচলে বাড়তি টাকা কেন দিতে হচ্ছে তারা বলেন।আবার টাকা দিয়ে ব্রিজ পার হওয়ার পরও তাদেরকে মারধোর ক্ষেতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মির্জাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: জসিম উদদীন খান হুশিয়ারি দিয়ে বলেন,বিগত দিনেও টোল আদায় হয়েছে এমন হয়রানি,হামলা,মামলা কখনো হয়নি। আজকের মানববন্ধন কর্মসূচি সমাপ্তি ঘোষণা করছি। যদি না আপনি সঠিক টোল আদায় না করেন তাহলে আপনার প্রতি ব্যবস্থা নেওয়া হবে এবং আরো কঠোর কর্মসূচি পালন করব সখিপুর,মাওনা শ্রীপুর,টাঙ্গাইল সহ যত রোড আছে অবরোধ কর্মসূচি করব।

এ ব্যাপারে আলহাজ্ব মাসুদ ওরফে ইজাদার দারোগাআলী বেপারী ও তার সহকারীরা বলেন, এবারের সরকার ডাক হয়েছে ১১ কোটি ১৫ লাখ টাকা। ভ্যাট দিয়ে সেই সেতুর টোল আগামী ৩ বছরের জন্য প্রায় ১২ কোটি টাকা দিয়েছি। এই টাকা তো উঠাতে হবে তাই না? দেওহাটা ফারীর ইনচার্জ সাদিকুর রহমান বলেন, এই মানববন্ধনটি প্রায় ব্রীজের দুইপাশে ৬ কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা চেষ্টা করছি এবং বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে সঠিক সমাধান হবে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ