October 30, 2026, 10:27 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মোল্লাহাটে শিশু হত্যা বিচারের দাবীতে মানববন্ধন

কবির আহম্মেদ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাটে শিশু মুসলিমার হত্যার বিচারের দাবীতে স্থানীয় জন সাধারণ এই স্লোগান সামনে রেখে মানবন্ধন করছে, “শিশুর হাসি বাঁচাতে, সমাজকে করতে হবে জাগ্রত”—এই স্লোগানকে সামনে রেখে শিশু মুসলিমা হত্যার দ্রুত বিচার এবং অপরাধীদের ফাঁসির দাবিতে বৃহস্পতিবার (১অক্টোবর) সকালে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে শিশু মুসলিমা হত্যার শিকার হওয়ার পর থেকেই তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহলে। তারই ধারাবাহিকতায় সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হাতে ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে লেখা ছিল—”শিশু হত্যা বন্ধ করো”, “অপরাধীদের ফাঁসি চাই”, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করো” এবং “নিরাপদ সমাজ গড়ে তোলো”।এ সময় বক্তারা বলেন, শিশুদের ওপর নির্যাতন ও নৃশংস হত্যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সমাজকে রক্ষা করতে হলে শিশু হত্যায় জড়িত প্রতিটি অপরাধীকে আইনের আওতায় এনে দ্রুত সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

প্রতিবাদকারীরা শিশুদের সার্বিক নিরাপত্তা ও একটি নিরাপদ সামাজিক পরিবেশ গড়ে তোলার জোরালো দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ