October 30, 2026, 9:37 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাংচুর

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে জামুর্কীতে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নতুন নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।বুধবার রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,জামুর্কী আর্য্য সমিতির আয়োজনে প্রায় ৮৫ বছর ধরে ওই মন্দিরটিতে দুর্গাপূজা হয়ে আসছে।এ বছরও সেখানে দুর্গাপূজার আয়োজন করা হয়।মন্দিরে দুর্গা প্রতিমাসহ সাতটি প্রতিমা নির্মাণ করা।প্রতিমার রং করা ছাড়া প্রায় সব ধরণের কাজ শেষ করা হয়েছিল। রাতে কে বা কাহারা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভাংচুর করে তা জানা যায়নি।

বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শাসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) আদনা মোস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আশ্বাস দেন।

এ ঘটনায় জামুর্কী মন্দিরের আর্য্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী সাংবাদিকদের জানান, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেওয়া হয়েছে।ঘটনার সাথে কেউ জড়িত কিনা। বা এখন পর্যন্ত কাউকে সন্দেহ হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি তা অস্বীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ