গোপালগঞ্জের কোটালীপাড়ায় সরকারি খালে বাঁধ নির্মাণের অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপে খালটি দখলমুক্ত করা হয়েছে।
বান্দাবাড়ী ইউনিয়নের তুলাতলা এলাকায় সরকারি খালের একটি অংশে বাঁশ দিয়ে বাঁধ নির্মাণ করে মাছ চাষের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিনের নির্দেশনায় বাঁধ অপসারণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।
২৮ সেপ্টেম্বর দুপুরে খালে দেওয়া বাঁশ অপসারণ করে খালটি দখলমুক্ত করা হয়। বিষয়টি ৩০ সেপ্টেম্বর দুপুরে নিশ্চিত করেন বান্দাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা তহশিলদার তাপস কুমার ভক্ত।