October 30, 2026, 11:38 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাঁঠালিয়ায় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিতি সভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির দায়িত্ব গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

​বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. মাইনুল হক সোহাগ মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মীরবহর, শৌলজালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ফজলুর রহমান ফুল এবং ইউপি সদস্য সৈয়দ আ. কাইয়ুম।

​বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাবিরুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. লিটন সিকদার, মো. জসিম উদ্দিন, মো. রিয়াজুল ইসলাম, মো. আবুল কাশেম ও শিক্ষক মো. আসাদুজ্জামান জুয়েলসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ।

​আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্য পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ