September 15, 2026, 2:14 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

পাবনায় কারখানা মালিকের কারাদণ্ড, ৬ হাজার বোতল নকল ড্রিংকস ধ্বংস

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

এনএসআইয়ের গোপন সংবাদের ভিত্তিতে পাবনায় ভেজাল শিশুখাদ্য কারখানায় অভিযান

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে পাবনায় মানবদেহের জন্য ক্ষতিকর ভেজাল শিশুখাদ্য প্রস্তুতকারী এক কারখানায় অভিযান চালানো হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের রামানন্দপুর দিয়ারপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) এস, এম, ফুয়াদ -এর নেতৃত্বে র‍্যাব, এনএসআই ও পুলিশ যৌথভাবে এ অভিযানে অংশ নেয়।

পরবর্তীতে ৭ সেপ্টেম্বর রবিবার বিকেল ৪টায় পাবনা সদর উপজেলার ক্যালিকো কটন মিল সংলগ্ন সড়কে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের উপস্থিতিতে জব্দকৃত ভেজাল পণ্য ধ্বংস করা হয়।

অভিযানে এস সান ফুড অ্যান্ড বেভারেজ নামের কারখানার মালিক ওয়াহিদুর রহমানকে ভেজাল ড্রিংকস প্রস্তুতের দায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় কারখানা থেকে প্রায় ৬০০০ বোতল ভেজাল ড্রিংকস ও উৎপাদন সামগ্রী জব্দ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ