September 15, 2026, 2:12 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

গ্রাহকদের নির্ধারিত মূল্যে মানসম্পন্ন ওষুধ সরবরাহের অঙ্গীকার

খুলনা ব্যুরো প্রধান

নির্ধারিত মূল্যে নিরাপদ ও মানসম্পন্ন ওষুধ গ্রাহকদের সরবরাহ করতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির (বিসিডিএস) ‍খুলনার নেতৃবৃন্দ এবং ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ও ম্যানেজারস ফোরাম।

রোববার (৭ সেপ্টেম্বর) নগরীর হোটেল পুষ্প বিলাশ মিলনায়তনে সংগঠন ‍দুটির মতবিনিময় সভায় এ অঙ্গীকার করা হয়।সভার শুরুতে ফুল দিয়ে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানান ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ফোরাম ও ম্যানেজারস ফোরামের নেতারা।

সভায় বক্তারা বলেন, ড্রাগ লাইসেন্স ও ট্রেড লাইসেন্সবিহীন ফার্মেসিতে দোকানে ওষুধ সরবরাহ বন্ধ করতে হবে। চোরাই ও ভেজাল ওষুধ সম্পর্কে তথ্য থাকলে সঙ্গে সঙ্গে ওষুধ প্রশাসনকে জানাতে হবে। অনুমোদিত কমিটি ছাড়া কোনো ভূইফোর কমিটিকে গুরুত্ব না দেওয়ার আহবান জানান বিসিডিএস নেতারা।

সভায় সভাপতিত্ব করেন খুলনা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক খান মাহতাব আহমেদ এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক খান সাইফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিসিডিএসের যুগ্ম আহ্বায়ক নুরুল হক বাহার, সদস্য মো. আব্দুল লতিফ শেখ, মো. ফরিদ উদ্দিন হাওলাদার, মো. নুরুজ্জামান, মো. আবিদউজ্জামান, আব্দুল মান্নান মোড়, মো. আনোয়ার হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ