September 15, 2026, 3:46 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে এক আসন কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে সর্বদলীয় সম্মিলিত কমিটির সংবাদ সম্মেলন,৩ দিনের হরতালসহ কর্মসূচি ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন কমিয়ে তিন টিতে নামিয়ে আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এস সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার এম এ সালাম, জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও কমিটির সদস্য সচিব শেখ মুহাম্মদ ইউনূস, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোড়া ও খাদেম নিয়ামুল নাসির আলাফ, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, জামায়াতের সূরা সদস্য ও যুব কমিটির সভাপতি মনজুরুল হক রাহাদ, জেলা বিএনপির সদস্য খান মনিরুল ইসলাম, মনিরুল হক ফরাজি, সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল প্রমুখ।

সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনার ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন,আমাদের চার আসন পুনর্বহালের দাবিতে আজ বিকাল পাঁচটায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি হবে। আগামীকাল ৮ সেপ্টেম্বর সকাল-সন্ধ্যা হরতাল জেলার প্রতিটি উপজেলায় পালিত হবে। এরপর ৯ সেপ্টেম্বর বিকালে উপজেলাভিত্তিক বিক্ষোভ মিছিল এবং ১০ ও ১১ সেপ্টেম্বর টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করা হবে।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন,স্বাধীনতার পর থেকেই বাগেরহাট নানা বঞ্চনার শিকার। তবে নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত বাগেরহাটবাসীর ওপর সবচেয়ে বড় আঘাত এটি শুধু অযৌক্তিক নয়, বরং জেলার মানুষের প্রতি এক ধরনের শত্রুতার বহিঃপ্রকাশ। আমরা মনে করি ইচ্ছাকৃতভাবে বাগেরহাটকে অবমূল্যায়ন করা হয়েছে। তাই অবিলম্বে এই অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহার করে চারটি আসন পুনর্বহাল করতে হবে।

গেল ৩০ জুলাই আসন পুনঃনির্ধারণের খসড়া প্রকাশের পর শুনানি শেষে কমিশন জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে চার আসন বহাল রাখবে এমন প্রত্যাশা ছিল বাগেরহাটবাসীর। কিন্তু ৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে একটি আসন কমিয়ে দেওয়ায় জেলার মানুষ ক্ষুব্ধ ও হতাশ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ