October 30, 2026, 9:08 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কাঁঠালিয়ায় খুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

শিশুদের মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রেখে মাঠমুখী করতে ঝালকাঠির কাঁঠালিয়ায় খুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার উত্তর আউরা আকন পাড়া ঈদগাহ মাঠে এ ফুটবল বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. হাছিব ভুট্টো আকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল্লাহ আল কাইউম, তরুণ সমাজসেবক মো. নাজমুছ সালেহ মামুন আকন, মো. সাইদ আকন, শিক্ষক রাজিব আকন ও শিক্ষক সজিব আকন, এস আই আল মোমেন, রাফিদ আকন।

​আলোচনা সভা শেষে আকন পাড়া এলাকার খুদে ফুটবলারদের হাতে ফুটবল তুলে দেন অতিথিরা।

​এ সময় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা ও অনলাইনের ক্ষতিকর গেম থেকে কোমলমতি শিশুদের দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ