October 30, 2026, 10:51 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

লামায় পুকুরে গোসল করতে নেমে ৭ বছরের শিশুর মৃ-ত্যু

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ স্থানীয় বাসিন্দা সুমন ও নুরু বানু দম্পতির ছেলে।​

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু নাহিদ বাড়ির পাশের মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা পুকুর থেকে নাহিদকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য লামা উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।​

কোমলমতি এই শিশুর মৃত্যুতে পরিবার ও পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ