July 25, 2026, 6:40 pm
শিরনাম :
আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী মেদনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মাঠে রফিকুল ইসলাম খান কালীগঞ্জে বাল্য বিয়ের অপরাধে কনের পিতাকে ছয় মাসের কারাদন্ড

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় পাবনার ছাত্রলীগ নেতা-কর্মীসহ গ্রেফতার ৩

জুবায়ের খান প্রিন্স, পাবনা প্রতিনিধি

জুবায়ের খান প্রিন্স, পাবনা
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার এজাহারভুক্ত ও সন্দিগ্ধ তিন আসামিকে গ্রেফতার করেছে পাবনা সদর থানা পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পাবনা সদর থানার অফিস সূত্রে জানা যায়, মামলা নং-০৫, তারিখ ১১ আগস্ট ২০২৪, ধারা ১৪৩/১৪৭/১৪৮/৩২৩/৩২৪/৩০৭/৩২৬/৩০২/১১৪/৩৪ পেনাল কোডে এজাহারভুক্ত আসামি—
মোঃ সাজেদুর রহমান শান্ত (২৭), মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। তিনি পাবনা সদর থানাধীন নলমুড়া এলাকার বাসিন্দা।
মোঃ ইফতে রাফাত সিয়াম (২৪), সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি শালগাড়ীয়া এলাকার বাসিন্দা।
এছাড়া, মামলা নং-৪৭, তারিখ ৩০ আগস্ট ২০২৪, ধারা ১৪৩/১৪৭/৩০৭/৩২৩/৩২৬/৫০৬/১১৪/৩৪ পেনাল কোডে তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে—
মোঃ মারুফ মল্লিক (২২), মালঞ্চি ইউনিয়ন ছাত্রলীগ কর্মী। তিনি সদর উপজেলার বাড়াদী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় পাবনা সদর থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। পরে তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ২০২৪ সালের ৪ আগস্টে পাবনায় সংঘর্ষ ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় একাধিক মামলা দায়ের হয়। সেইসব মামলারই গ্রেফতার এজাহারভুক্ত ও সন্দিগ্ধ আসামি এরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ