October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বান্দরবানে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে দোকান গুলোর মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) দিবাগত রাত ৪টার দিকে বলীপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয়রা জানান, গভীর রাতে বাজারের দায়িত্বে থাকা চৌকিদার প্রথমে একটি দোকানে আগুন দেখতে পান। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী, পুলিশ ও বিজিবির সদস্যরা আগুন নেভানোর কাজে যোগ দেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী উহ্লাশৈ বলেন, ২০২০ সালে এ বাজারে ১০৯টি দোকান পুড়ে যায়। এরপর ২০২৩ সালে ৫০টি এবং ২০২৫ সালে ১৩টি দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়। এবারও ১৩টি দোকান পুড়ে গেছে। বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় বলীপাড়া বাজারের ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বিন্দু চাকমা বলেন, অগ্নিকাণ্ডের সময় ১৩টি দোকানের কোনো ব্যবসায়ীই দোকানে ছিলেন না। কোনো দোকানে ফ্রিজ চালু রেখে যাওয়ার কারণে বৈদ্যুতিক ত্রুটি বা ফ্রিজে বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।

বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা বলেন, অগ্নিকাণ্ডে ১৩টি দোকানের মালামালসহ আনুমানিক ১ কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার রহিদুল ইসলাম মৃধা বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ