October 31, 2026, 1:45 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

শ্যামনগরে মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসমা সভাপতি নির্বাচিত

নূরুন্নবী ইমন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে রমজাননগর ইউনিয়ন পরিষদের ইউ,পি সদস্যা মোছা: আসমা খাতুন সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন ।

১৭ ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার ) সকাল ১০ টায় ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে মোছা: আসমা খাতুন এবং মোছাঃ ঝিলিক খাতুন প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ১২ সদস্য বিশিষ্ট ভোটারের মধ্যে ১১ জন উপস্থিত থেকে ভোট প্রদান করেন। মোছা: আসমা খাতুন ৬ ভোট এবং মোছাঃ ঝিলিক খাতুন ৫ ভোট পান। মোছা: আসমা খাতুন ১ ভোট বেশি পেয়ে জয় লাভ করে ১৪৩ নং মধ্যম রমজাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসাবে নির্বাচিত হন।

কমিটি গঠন অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষক মান্নান হোসেন সভাপতিত্বে নির্বাচন পরিচালনা করেন নুমনা ব্যালট দিয়ে সহকারী শিক্ষক মান্নান হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ভূমি দাতা সদস্য মনোদ্বীপ কুমার মন্ডল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল, অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার বর্মন, সমাজ সেবক মো: মুকুল হোসেন, মো: আব্দুল মজিদ,মো: ইয়াসিন হোসেন,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী ও অভিভাবক সদস্য রমেশ সরকার, মনিরুল ইসলাম, মোছাঃঝিলিক, মোছাঃ আছমা খাতুন, জেসমিন নাহার, প্রেমদাসসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মিলন হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ