September 15, 2026, 8:45 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত।

সৈয়দ জালিস মাহমুদ

বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত।

খুলনার বটিয়াঘাটা উপজেলায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ে একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বটিয়াঘাটা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে বাদাবন সংঘের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ২৫ জন কর্মজীবী নারী অংশগ্রহণ করেন।

বাদাবন সংঘের লিয়াজো অফিসার এস এ মোর্শেদ পিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে থান্দার কামরুজ্জামান বলেন, পরিবেশ সুরক্ষায় বাল্যবিবাহ বন্ধ করতে হবে। দারিদ্র্য দূরীকরণে কৃষি অধিদপ্তর, সমবায় অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে সরকার কম সুদে ঋণের ব্যবস্থা করে থাকে। স্বল্প সুদে ঋণ নিয়ে কৃষি ও পশুপালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়া সম্ভব।

প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক।

বক্তারা বলেন, কৃষিতে উৎপাদন খরচ কমাতে জৈব পদ্ধতিতে চাষাবাদের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। রাসায়নিক সারের পরিবর্তে গোবর সার ব্যবহার এবং জমিতে ধৈঞ্চা চাষ করে প্রাকৃতিকভাবে জৈব সার তৈরি করা যায়। এতে একদিকে যেমন উৎপাদন ব্যয় কমে, অন্যদিকে নিরাপদ ও অর্গানিক শাক-সবজি উৎপাদন সম্ভব।

প্রশিক্ষণ কর্মশালায় আরও উপস্থিত ছিলেন বাদাবন সংঘের প্রোগ্রাম অর্গানাইজার নাইমা সুলতানা ও জয়শ্রী সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ