September 15, 2026, 11:42 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত

বাগেরহাটের ফকিরহাটে অন্য গাড়ির সাহায্যের জন্য দার্ড়িয়ে থাকা অবস্থায় অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপভ্যান চালক মো: আফজাল হোসেন (২৭) নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকাডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আফজাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গুপতিপুর গ্রামের মো: মনিরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত দুইটার দিকে গোপালগঞ্জ হতে ওই চালক পিকআপভ্যান নিয়ে সাতক্ষীরা উদ্দেশ্যে যাত্রা করেন। ফকিরহাটের কাকডাঙ্গা এলাকায় এসে পৌছালে তার পিকআপভ্যানটি ত্রুটি দেখা দেয়।

এ সময় তিনি মহাসড়কের পাশে পাশে পিকআপভ্যান থামিয়ে সাহায্যের জন্য অন্য গাড়ির উদ্দেশ্যে সিগন্যাল দিতে থাকলে অজ্ঞাতনামা একটি পরিবহন তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে উপস্থিত কর্তব্যরত চিকিৎসক মো: আফজাল হোসেনকে মৃত বলে ঘোষনা করেন।

মোল্লাহাট হাইওয়ে থানার ইনচার্জ এসআই মোঃ ইউসুফ শেখ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ