October 30, 2026, 9:58 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

১৪ই সেপ্টেম্বর, সোমবার সন্ধা ছয়টায়, ক্যালকাটা এন্ড লিটারেলি ফোরাম অফ অ্যাসোসিয়েশন এর পরিচালনায় এবং প্রীতম দত্তের উদ্যোগে,ভারত সেবাশ্রম সংঘের চতুর্থতম শ্রী শ্রী গনেশ পুজোর শুভ সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

মাননীয় মুখ্যমন্ত্রী সংক্ষিপ্ত ভাবে বলেন, এইবার নিয়ে আমি চারবার এসেছি, এই পুজোতে আমাকে উদ্বোধন করতে দিত না।, আটকে দেওয়া হতো, এবং ভারত সেবাশ্রম সংঘ বিভিন্ন বিপদের মধ্যে দিন কাটিয়েছেন, আজ সেই স্থানে এসে আমি উদ্বোধন করতে পেরে এবং ভারত সেবাশ্রম সংঘের পাশে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করি, এবং যারা আমাকে এই জায়গায় এনে দিয়েছে তাদেরকে অশেষ ধন্যবাদ, আজ বিশেষ কথা বলার মত সময় নাই, কারণ বেশ কয়েকটি জায়গায় আমার বেশ উদ্বোধন করতে যেতে হবে।, এর সাথে সাথে ‌ আমাদের অফিসে বিশ্বকর্মা পুজো হবে, তাই সিপিএম কর্মীদের আমন্ত্রণ জানাই উপস্থিত থাকার জন্য,

আমি ধন্যবাদ জানাবো জিতেন্দ্র তিওয়ারী মহাশয়কে ধন্যবাদ জানাবো প্রীতম দত্তকে, যাহারা বহু লড়াই করে বিভিন্ন সংস্কৃতিকে তুলে ধরে নিজেদের জায়গা করে নিয়েছেন, এবং ভারত সেবাশ্রম সংঘের পাশে থেকে এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন। এতদিন তারা বাইরে বের হতে পারতেন না বাইরে কোন অনুষ্ঠান করতে পারতেন না, আশীর্বাদ হল ভাড়া করে তারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকতেন, আজ তারা হলের বাইরে রাস্তায় বেরিয়েছেন, জনগণের সামনে তুলে ধরতে চেয়েছেন তাদের কাজকর্ম। আজ ঢাকের তালে তালে সকলে গনেশ বন্দনায় মেতে উঠেছেন, এই বছর বহু জায়গায় গণেশ পুজো বেড়েছে, গণেশ ২ বার আসে, এর সাথে চলে যাওয়ার পর, একবার পয়লা বৈশাখ আরেকবার গণেশ চতুর্দশী।

আপনারা জানেন গণেশ পূজো দিয়ে শুরু হয় দুর্গো পুজোর আহ্বান, গণেশ পূজার পর বিশ্বকর্মা পুজো, তারপরেই মেতে উঠে বাঙালিরা দুর্গোপজোয় আর সরস্বতী পুজো দিয়ে শেষ হয় কিছুটা সময়, তাই সকল জনগণের উদ্দেশ্যে ও এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো, আনন্দ করুন, নিজেদেরকে সুস্থ রাখুন। এবং আমি বেশি সময় দিতে না পারায় আপনাদের কাছে কৃতজ্ঞ।

প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং গনেশ জী কে মালা ও ফুল দিয়ে শুভ সূচনা করেন।
শুভ সূচনার পর মাননীয় মুখ্যমন্ত্রী কে উত্তরীয় পড়িয়ে, হাতি পুষ্পস্তবক ও গণেশের একটি ফটো তুলে দেন। তাহার সাথে সাথে অন্যান্য অতিথিদেরকেও বরণ করে নেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধায়ক রুদ্রনীল ঘোষ, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী, কার্তিক মহারাজ, অনুপম ভট্টাচার্য, তমোগ্ন ঘোষ , প্রীতম দত্ত, নুপুর চক্রবর্তী সহ ভারত সেবাশ্রম সংঘের মহারাজ ও অন্যান্য অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ