September 15, 2026, 11:42 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে দোকানের ভেতরে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে (৫৬) নামে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

পুলিশ সূত্রে জানা যায়,সোমবার ১৪ সেপ্টেম্বর রাত ১০টা ২০ মিনিটের দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার এলাকায় রাত্রীকালীন মোবাইল নাইট ডিউটি চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ইত্যাদি স্টোরের ভেতরে একজন ব্যক্তি গাঁজা বিক্রি করছেন।

খবর পেয়ে রাত ১০টা ৩০ মিনিটের দিকে পুলিশ ওই দোকানে অভিযান চালায়। এ সময় গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দেকে দোকানের ভেতর থেকে আটক করা হয়।পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাকে তল্লাশি করা হলে তার দেখিয়ে দেওয়া মতে দোকানের ড্রয়ার থেকে দুটি কাগজের পুটলা উদ্ধার করা হয়। প্রতিটি পুটলায় ৩ গ্রাম করে মোট ৬ গ্রাম গাঁজা পাওয়া যায়।

রাত ১০টা ৪৫ মিনিটের দিকে পর্যাপ্ত টর্চ লাইটের আলোতে জব্দতালিকা প্রস্তুত করে গাঁজাগুলো জব্দ করা হয়। এ সময় জব্দতালিকায় সাক্ষীদের স্বাক্ষর নেওয়া হয় এবং সংশ্লিষ্ট পুলিশ সদস্যও এতে স্বাক্ষর করেন।জিজ্ঞাসাবাদে সুনীল কান্তি দে গাঁজাগুলো চকরিয়া থেকে কিনে বিক্রির উদ্দেশ্যে নিজের দোকান ইত্যাদি স্টোরে রেখেছিলেন বলে স্বীকার করেন বলে পুলিশ জানায়।

পরে মামলাটি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হলে বিজ্ঞ আদালত সুনীল কান্তি দেকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।

সুনীল কান্তি দে লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গুলিস্তান বাজার হিন্দুপাড়ার বাসিন্দা। তিনি মৃত চন্দ্র মোহন দে ও মৃত সবিতা বালা দে-এর ছেলে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ