September 15, 2026, 12:32 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সবুজে ঘেরা পরিবেশ গড়তে এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের আগ্রহ তৈরি করতে বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার( ১৪ সেপ্টেম্বর) দুপুরে ষাট গম্বুজ ইউনিয়নের বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা। এ সময় গাছের পরিচর্যা ও পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন। তাঁর সার্বিক সহযোগিতায় এ বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ষাট গম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান ষাট গম্বুজ ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মুস্তাইনবিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদোখালী ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম খান, ছাত্রদল নেতা ঋত্বিক হালদার রোহিত ও সাহারিয়া জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি ইমন শেখ। এ সময় বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু সালেহ আহমেদসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেখ আল মামুন বলেন,শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মূল উদ্দেশ্য হলো ছোটবেলা থেকেই তাদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করা। একটি গাছ শুধু আমাদের ছায়া দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীরা এসব গাছের যত্ন নেবে এবং ভবিষ্যতে আরও বেশি মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করবে, এটাই আমাদের প্রত্যাশা।

প্রধান বক্তা মুস্তাইন বিল্লাহ বলেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের হাতে গাছ তুলে দেওয়ার মাধ্যমে আমরা একটি সুন্দর ও সবুজ ভবিষ্যতের বার্তা দিতে চাই।

বক্তারা বলেন, শুধু গাছ বিতরণ নয়, নিয়মিত গাছের পরিচর্যা এবং বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। এমন কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ