September 15, 2026, 1:28 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

সৈয়দ জালিস মাহমুদ

বাগেরহাটে এনসিপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টার বৈঠক

বাগেরহাটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক উপদেষ্টা রোজি কমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে শহরের ধানসিঁড়ি হোটেলের অডিটোরিয়ামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, এনসিপির সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ডের কার্যকারিতা এবং বিভিন্ন সামাজিক ও নাগরিক ইস্যু নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

এ সময় বাগেরহাট জেলা এনসিপির আহ্বায়ক মোর্শেদ আনোয়ার সোহেল, সদস্যসচিব লাবিব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান এবং জাতীয় যুবশক্তি বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ইসতিয়াক হোসেন জামি উপস্থিত ছিলেন। ব্রিটিশ হাইকমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক গতিপ্রকৃতি নিয়ে মতবিনিময় করা হয়। একই সঙ্গে বাগেরহাটের স্থানীয় সামাজিক বাস্তবতা, তরুণদের রাজনৈতিক সম্পৃক্ততা, নাগরিক সমস্যা ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়েও আলোচনা হয়।

এনসিপির নেতারা বলেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা সম্পর্কে আন্তর্জাতিক অংশীজনদের সঙ্গে আলোচনা ও যোগাযোগের সুযোগ তৈরি হয়। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপ বাগেরহাটের রাজনৈতিক ও নাগরিক পরিসরে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধিতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ