September 15, 2026, 4:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৮৬৬

নিউজ ডেস্ক রিপোর্ট

রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১৮৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (০৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (০৫ সেপ্টেম্বর) সারা দিন অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ৩২০ জন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি, আর বাকি ৫৪৬ জনকে অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

মুহাম্মদ তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃতরা রাজধানীর তেজগাঁও এলাকার রহিম মেটাল মসজিদের সামনে জুমার পর অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশগ্রহণ করেন। পরে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনগুলোর ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।

এর আগে, শুক্রবার রাজধানীর মিরপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। তাদের নাম মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

 

 

 

তথ্য সূত্রঃ news24


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ