September 15, 2026, 12:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বান্দরবানে পুলিশের অভিযান মাদক সেবনকারী আটক

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে একজন ইয়াবা সেবনকারীকে (ছয়) মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মনজুর আলম।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বাবুপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম থানা পুলিশের নিয়মিত অভিযানে ইয়াবা সেবনকারী জিয়াবুল করিম(২৮) নামে এক ব্যক্তিকে সন্দেহজনক আটক করে তার দেহ তল্লাশী চালালে তার পরিহিত প্যান্টের পকেট হতে দুই পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলমকে অবগত করা হয়। পরবর্তীতে নির্বাহী অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে ব্যক্তিদ্বয় নিজে ইয়াবা সেবন করেছে মর্মে দোষ স্বীকার করেন।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মনজুর আলম ইয়াবা সেবনের অপরাধে আটককৃত ব্যক্তিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। মোবাইল কোর্ট মামলা নাম্বার-৫৪/ সাজাপ্রাপ্ত ব্যক্তি ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকার জিয়াবুল করিম (২৮) পিতাঃ আজিজুর রহমান।

উক্ত ব্যক্তিকে সকাল (৭ ঘটিকায়) পুলিশ এসকর্টের মাধ্যমে বান্দরবান সদর কোর্টে প্রেরণ করা হয়েছে।উল্লেখ্য বিষয়ে যে” আলীকদম উপজেলায় ইয়াবা সেবনকারী বৃদ্ধি পাওয়ায় আলীকদম থানা পুলিশের প্রত্যক্ষ সহযোগিতায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মনজুর আলম নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করায় এলাকার মধ্যে স্বস্তি বিরাজ করে।

স্থানীয়রা তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে মাদক বিরোধী এই কার্যক্রম কে স্বাগত জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ