October 31, 2026, 6:59 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কোটালীপাড়ায় নিষিদ্ধ ঘোষিত চায়না জল ধংস

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারি জালে অগ্নিসংযোগ করা হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শিল্পকলা একাডেমি মাঠে এ-সব জালে অগ্নিসংযোগ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার শাহজাহান সিরাজ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী আব্দুর রহমান রেহান,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বিষ্ণুপদ রায়,রাধাগঞ্জ ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচি উপস্থিত ছিলেন। জালে অগ্নিসংযোগকালে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন কোটালীপাড়ায় যেসব অবৈধ চায়না দুয়ারি জাল রয়েছে সে সব জাল উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

আজ তারই অংশ হিসেবে আমতলী ইউনিয়নের বিভিন্ন জলাশয় থেকে ৪০ টি জাল উদ্ধার করে অগ্নিসংযোগ করা হয়েছে।

এর আগে উপজেলার আমতলী ইউনিয়নের বিভিন্ন জলাশয় থেকে ৪০ টি চায়না দুয়ারি জাল উদ্ধার করে গ্রাম পুলিশের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ