September 15, 2026, 1:30 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে জিয়া আন্ত: স্কুল বালক ও বেগম খালেদা জিয়া আন্ত: স্কুল বালিকা ফাইনাল ফুটবল টুর্নামেন্ট

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বাগেরহাটে জিয়া আন্ত: স্কুল বালক ও বেগম খালেদা জিয়া আন্ত: স্কুল বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বাগেরহাট সরকারী পিসি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বাসাবাটি মাধ্যমিক বিদ্যালয় কে হারিয়ে আমলাপাড়া মাধ্যমিক বালক দল চ্যাম্পিয়ন হয়। এছাড়া বালিকা দলের মধ্যে বহুমুখি কলেজিয়েট স্কুল দলকে হারিয়ে আদর্শ বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। পরে বিজয়ীদের মাঝে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাবেক সভাপতি এম সালাম।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ন আহবায়ক শমসের আলী মোহন, নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, সৈয়দ নাসির আহমেদ মালেক, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান সহ আরও অনেকে। প্রতিবছর এরকম খেলার আয়োজন দেখতে চান দর্শকরা।

আগামীতে প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় সবধরনে টুর্নামেন্টের আয়োজন করা হবে। যুব সমাজকে মাদক থেকে দুরে রাখতে ফুটবল টুর্নামেন্টের বিকল্প নেই বলে জানান বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সমন্বয়ক এম এ সালাম। এবার বাগেরহাট শহরের শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ টি দল জিয়া আন্ত: স্কুল বালক ও বেগম খালেদা জিয়া আন্ত: স্কুল বালিকা দল ফুটবল টুর্নামেন্টে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ