September 15, 2026, 1:23 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

দিনহাটায় দম্পতির মৃতদেহ উদ্ধার

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

শুক্রবার, ১১ সেপ্টেম্বর দিনহাটায় দম্পতির মৃতদেহ উদ্ধার।

দিনহাটা ভিলেজ ওয়ান গ্রাম পঞ্চায়েতের হিমঘর সংলগ্ন এলাকায় একই বাড়ি থেকে দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহের একজনের নাম সুকুমার বর্মন ও তার স্ত্রী চম্পা রায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে সুকুমার বাবুর মেজ মেয়ে টুম্পা রায় তার মাকে ফোন করেন। একাধিকবার ফোন করেও সাড়া না মেলায় সন্দেহ হয় তার, এরপর বাড়ি কাছাকাছি হওiয়ায় নিজের বড় ছেলেকে দিদা ও দাদুর খোঁজ নিতে পাঠান। বাড়িতে পৌঁছে ওই কিশোর দেখতে পায় মূলগেট ও ঘরের দরজা খোলা। ভিতরে ঢুকে মেঝেতে দাদু ও দিদাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে সে বিষয়টি তার মাকে জানায়।

এরপর টুম্পা রায় বাড়িতে এসে একই দৃশ্য দেখতে পান এবং চিৎকার শুরু করেন, তাহার চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন, খবর দেওয়া হয় দিনহাটা থানায়, খবর পেয়ে ঘটানো ঘটনাস্থলে পৌঁছান এসডিপিও প্রশান্ত দেবনাথ এবং আইসি বুধাদিত্য রায়, পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।।

মৃতদের মেয়ে টুম্পা রায়ের দাবি, তার বাবা প্রায় নেশা করে বাড়ি ফিরতেন, তা নিয়ে বাবা-মায়ের মধ্যে প্রায় বিবাদ হতো। পাশাপাশি তার ভাইও নেশায় আসক্ত ছিলেন বলে দাবি করেন , তাকে নিয়েও বাবা মায়ের মধ্যে বিবাদ চলতো দম্পতির মধ্যে বিবাদ জেরে যে এই ঘটনা ঘটেছে, নাকি এর পিছনে অন্য কোন রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে ঘটনার পর থেকে সুকুমার বর্মনের ছেলে মহাদেব রায় নিখোঁজ বলে জানা গিয়েছে, তাকেও ঘিরে তৈরি হয়েছে রহস্য।

ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং ঘটনাস্থলে বহু এলাকাবাসী উপস্থিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ