September 15, 2026, 1:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বাঘারপাড়ায় বাল্যবিয়ে রোধে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান ইউএনও’র

মো. ওবাইদুল হক, যশোর প্রতিনিধি

শিক্ষার মানোন্নয়ন, বাল্যবিয়ে প্রতিরোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকার পাশাপাশি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার।

গতকাল বাঘারপাড়ার বন্দবীলা বিজয় চন্দ্র রায় মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত ‘শিক্ষার মানোন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও ভুপালী সরকার বলেন, “শিক্ষার মান বাড়াতে এবং মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগ দিতে হবে। নিজেকে মাদকমুক্ত রাখার পাশাপাশি অসৎ সঙ্গ ত্যাগ করা জরুরি। কোনো সহপাঠী বিপথে গেলে তাকে বুঝিয়ে সঠিক পথে ফিরিয়ে আনতে হবে।”

বাল্যবিয়ের কুফল তুলে ধরে তিনি আরও বলেন, “মেয়েদের শিক্ষাজীবনের সবচেয়ে বড় বাধা বাল্যবিয়ে। কিছু অসচেতন ও অপরিনামদর্শী অভিভাবক না বুঝে সন্তানকে বাল্যবিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তোলেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও বাঘারপাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিতোষ কুমার মন্ডল। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ