September 15, 2026, 11:42 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

তানোর থানা কমিউনিটি পুলিসিং কমিটির আয়োজনে হাডুডু খেলা

সিরাজুল ইসলাম রনি, রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহীর তানোর থানা পুলিশিং কমিটির আয়োজনে গ্রামবাংলার (হাডুডু) কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ডাকবাংলো মাঠে এ (হাডুডু) কাবাডি খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান। তানোর সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রায়হান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার এস আই মাসুদ রানা, বাঁধাইড় ইউপির কৃষক দলের সভাপতি গোলাম রাব্বানী,তানোর থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম সহ (হাডুডু) কাবাডি প্রেমীরা উপস্থিত ছিলেন।

খেলায় প্রধান রেফারি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারী, হাফিজুর রহমান, সোহরাব হোসেন,তানোর উপজেলার ক্রীড়া সম্পাদক ও ফুটবল খেলোয়ারদের কোর্স আনোয়ার হোসেন।

ফাইনাল খেলায় কামারগাঁ ইউনিয়ন কে হারিয়ে তানোর পৌরসভা চ্যাম্পিয়ন। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ