September 15, 2026, 11:42 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

কোটালীপাড়ায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

“ক্রীড়া শক্তি, ক্রীড়া বল—মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার রামমোহন উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলার শুরুতে দুই দলই দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে শুন্য হাতে বাড়ি ফিরেছেন।

খেলার প্রথম অর্ধে দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে একাধিক গোলের সুযোগ তৈরি করে। কিন্তু নির্ধারিত ৯০ মিনিটে দুই দলই সব চেষ্টায় ব্যর্থ হয়ে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ২-২ গোলের সমতায় রেখে খালি হাতে বাড়ি ফেরেন।

রেয়াজুল শেখ ও জামীল শেখের পরিচালনায় বিবাহিত দলের নেতৃত্ব দেন শাকিম মোল্লা অবিবাহিত দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন অমিন ফকির। খেলাটিকে ঘিরে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগামী কুশলা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুস সামাদ শিকদার।খেলা উপভোগ করতে এসে তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রেখে একটি সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠন করাই আমাদের মূল লক্ষ্য। মাদক নয়, তরুণদের হাতে থাকতে হবে খেলার বল। সমাজের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। আমি সবসময় তরুণদের পাশে থেকে কাজ করে যেতে চাই।”

তিনি আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে সচেতন ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তরুণদের ইতিবাচক কাজে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আব্দুস সামাদ শিকদার আয়োজকদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ