September 15, 2026, 1:23 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

বরিশালে সাংবাদিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সালাউদ্দিন সিকদার, বরিশাল ব্যুরো প্রধান

বরিশালে কর্মরতো বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ অ্যাসোসিয়েশন এনডিবিএ’র সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই।

শুক্রবার সন্ধ্যায় তার সেই চিরচেনা নগরীর প্যারারা রোডের সমকালের বরিশাল ব্যুরো অফিস থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় তার (পুলক) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে বলে জানিয়েছেন কোতোয়ালী মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম।

অপরদিকে সদাহাস্যজ্বল সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পরলে মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে আসে।

স্থানীয় একাধিক সিনিয়র সংবাদকর্মীরা জানিয়েছেন, সমকাল পত্রিকা থেকে চাকরি হারানোর পর পুলক চ্যাটার্জি আর্থিকভাবে চরম হতাশাগ্রস্থ ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ