September 15, 2026, 1:21 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ডেলটা হেলথ কেয়ারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহের ঐতিহ্যবাহী স্বাস্থ্যসেবা মূলক প্রতিষ্ঠান ডেলটা হেলথ কেয়ার এর সুনামের সাথে একযুগ অতিবাহিত।

শেয়ারহোল্ডারদের সাথে সপ্তাহব্যাপী মতবিনিময় সভার সমাপনী ১১ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে।

ডেলটা হেলথ কেয়ার এর আয়োজনে ও ডেলটা ফার্মা লিমিটেড এর সহযোগিতা শেয়ার হোল্ডারগনের মতবিনিময় সভাটি ময়মনসিংহ নগরীর ৫৫/৪ চরপাড়াস্থ ডেলটা হেলথ কেয়ার এর বোর্ড রুমে অনুষ্ঠিত হয়।সমাপনী অনুষ্ঠানে সন্মানিত শেয়ার হোল্ডারগনের অনেকে উপস্থিত হয়ে ডেলটা হেলথ কেয়ারকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন।

দীর্ষ ৭ দিনব্যাপী জমজমাট এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেলটা ফার্মা লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ জাকির হোসেন।সভাপতিত্ব করেন ডেলটা হেলথ কেয়ার এর চেয়ারম্যান ডাক্তার মোঃ আনোয়ারুজ্জামান।

মতবিনিময় সভা নান্দনিকভাবে সঞ্চালানা করেন ডেলটা হেলথ কেয়ার এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সংগঠক এবং সমাজসেবক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী সিদ্দিকী।

স্মরণীয় যে ২০১৪ সালে ডেলটা হেলথ কেয়ার স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠানটি জন্মের পর হাঁটি হাঁটি পা পা করে সুনামের সাথে একযুগের অধিক সময় অতিকান্ত করেছে।

সভায় রোগীদের স্বাস্থ্যসেবা মানোন্নয়নে নতুন উদ্যমে ডেলটা হেলথ কেয়ারকে এগিয়ে নেওয়ার জন্য নানান যুগান্তরকারী পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে।

ডেলটা হেলথ কেয়ারে দেশের খ্যাতিবান বিশেষজ্ঞ চিকিৎসক ও সার্জনগন নিয়মিত রোগী দেখছেন। প্রতিদিন বিকেল ৩ টা হতে রাত ৯ টা পর্যন্ত বিরতিহীন ভাবে রোগী দেখা হচ্ছে। এছাড়া অন্যান্য ক্লিনিক বা হাসপাতালের চেয়ে কম খরচে সব ধরণের পরীক্ষা করা হয়।

সমাপনী দিনের মতবিনিময় সভায় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অধ্যক্ষ প্রফেসর ডাক্তার সাইদুর রহমান, ডাক্তার কে আর ইসলাম, ডাক্তার পারভেজ শামস,ডাক্তার জাকিরুল ইসলামসহ অনেক খ্যাতিবান চিকিৎসক ও শেয়ারহোন্ডারগন আলোচনায় অংশ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ