September 15, 2026, 11:43 am
শিরনাম :
ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত তালায় বীমার টাকা ফেরতের দাবীতে ভুক্তভোগীদের মানববন্ধন

আলফাডাঙ্গায় টাকা আত্মসাত ও প্রাণনাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

​ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই ফল ব্যবসায়ীর বকেয়া ও আত্মসাৎকৃত টাকা পরিশোধ না করে উল্টো ব্যবসায়ীদের হুমকি এবং তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী দুই ব্যবসায়ী।

বৃহস্পতিবার (​১০ সেপ্টেম্বর) আলফাডাঙ্গা বাজারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী মো. সুরুজ শেখ ও তাঁর সহযোগীরা উপস্থিত থেকে তাদের কষ্টার্জিত অর্থ উদ্ধার এবং নিরাপত্তার স্বার্থে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেছেন।

​সংবাদ সম্মেলনে অভিযোগে জানা যায়, আলফাডাঙ্গা উপজেলার নগরকান্দা এলাকার মিকাইল সরদারের দুই ছেলে মো. রাব্বি সরদার (২০) ও মো. পলাশ সরদার (২৪)।

এ বিষয়ে ভুক্তভোগী বোয়ালমারী উপজেলার সহস্রাইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে এবং পাইকারি ফল ব্যবসায়ী মো. সুরুজ শেখ থানায় অভিযোগে দায়ের করেন অভিযোগে তিনি জানান, প্রায় দুই মাস ধরে অভিযুক্তর ফলের দোকানে পাইকারিভাবে বিভিন্ন ফল সরবরাহ করে আসছিলেন। কিন্তুু দীর্ঘ দিনেও ফলের দাম পরিশোধ না করে তাঁরা তালবাহানা করতে থাকেন। একপর্যায়ে তাঁদের কাছে সুরুজ শেখের পাওনা মোট ১,৩৭,০০০ (এক লক্ষ সাইত্রিশ হাজার) টাকা জমা হয়। ঘটনার দিন সকালে সুরুজ শেখ তাঁর পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় তারা বাদীর ওপর চড়াও হয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং ভবিষ্যতে টাকা চাইতে গেলে খুন করে লাশ গুম করার হুমকি দেয়। গত ৯ সেপ্টেম্বর সকাল ১০টায় আলফাডাঙ্গা বাজারের বাকাইল রোডে অবস্থিত অভিযুক্তদের ফলের দোকানে প্রথম ঘটনাটি ঘটে।

দ্বিতীয় ঘটনাটি ঘটে এর আগের দিন, ৮ সেপ্টেম্বর বিকেল ৪টায়, আলফাডাঙ্গা থানাধীন নগরকান্দা এলাকায় অভিযুক্তদের নিজ বসতবাড়িতে। কামারগ্রামের মো. আবু তালেব মুন্সীর ছেলে মো. হাবিব মুন্সী জানান, অভিযুক্তর সাথে গত দুই মাস ধরে তাঁর যৌথ ব্যবসা ছিল। এই দুই মাসের ব্যবসায় অভিযুক্তরা দোকান থেকে হাবিব মুন্সি’র ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা আত্মসাৎ করেন। বিষয়টি বুঝতে পেরে হাবিব মুন্সী হিসাব চাইলে তাঁরা ব্যবসা বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে গত ৮ সেপ্টেম্বর হাবিব মুন্সী বিবাদীদের বাড়িতে গিয়ে পাওনা টাকা ও হিসাব চান। এতে ক্ষিপ্ত হয়ে বিবাদীরা তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্ন অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন।

​এ ছাড়াও ভুক্তভোগী ব্যবসায়ীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে তাদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান ব্যবসায়ী সুরুজ শেখ।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা তাদের পাওনা অর্থ উদ্ধার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং এই অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ