September 15, 2026, 12:33 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

নদীয়া জেলা পরিষদের ঠিকাদারদের সভা শেষে হামলার অভিযোগ

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

নদীয়া জেলা পরিষদের ঠিকাদারদের সভা শেষে হামলার অভিযোগ, সভা শেষ হওয়ার সাথে সাথে গন্ডগোলের সূত্রপাত হয়।

বুধবার, ৯ই সেপ্টেম্বর নদীয়ার জেলা পরিষদের ঠিকাদারদের একটি বৈঠককে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ও গন্ডগোলের ফলে চারজন আহত হন।

কৃষ্ণনগর রোডের স্টেশন সংলগ্ন অন্নপূর্ণা লজে, আহতদের মধ্যে কয়েকজনের মাথায় চোট লাগে এবং একজনের হাত ভেঙে যাওয়ার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে জেলা পরিষদের ঠিকাদারদের নিয়ে অন্নপূর্ণা লজে একটি সভার আয়োজন করা হয়েছিল, সভা শেষ হওয়ার পরই আচমকা গণ্ডগোল শুরু হয়। অভিযোগ সেই সময় একদল দুষ্কৃতী আচমকা হামলা চালায়, চেয়ার ও লাঠি দিয়ে মারধোর করা হয় বলেও অভিযোগ উঠেছে।

আহতদের মধ্যে রয়েছেন জয়ন্ত শিকদার, নিমাই অধিকারী, অভিজিৎ বিশ্বাস, এবং বিপ্লব গুহ, তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের প্রাথমিক চিকিৎসা করা হয়, মাথায় চোট পাওয়া কয়েকজনের ক্ষতস্থানের সেলাই করা হয়েছে বলে জানা গিয়েছে।

চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়েও দেয়া হয়। আহত ঠিকাদার বিপ্লব গুহ জানান, ঠিকাদারদের নিয়ে বৈঠক শেষ হওয়ার পর আচমকা একদল অভিযুক্ত এসে তাদের উপর হামলা চালায়। কি কারনে বা কারা হামলা চালিয়েছে তা তারা বুঝতে পারেনি বলে দাবি। তবে তাদের লাঠি দিয়ে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলীর পরিচয় কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি, ঘটনার বিশেষ খোঁজখবর শুরু করে পুলিশ, আহতদের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে, এই হামলার পিছনে ঠিক কি কারন ছিল এবং কারা ঘটনায় জড়িত তা তদন্তের পরই স্পষ্ট হবে, আমাদের আহতদের একজনের দাবি ,ঘটনাটি কোন রাজনৈতিক বিষয় নয়, তবে বৈঠককে কেন্দ্র করে কিভাবে গন্ডগোলের সূত্রপাত হলো ,হামলার নেপথ্যে কারা রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করা দরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ