September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে মাদক বিরোধী আলোচনা অনুষ্ঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

“মাদকমুক্ত সমাজ গঠনে কিশোরীদের সচেতনতা, নৈতিকতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে ভূমিকা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

বুধবার দুপুরে পৌর এলাকার রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহযোগীতায় বিদ্যালয়ের হল রুমে এই আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ সময় রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান ও চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

বক্তারা বলেন, মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনতে অন্যান্য আইনশৃংখলা বাহিনীর পাশাপাশি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতি শুক্রবার জেলার বিভিন্ন মসজিদে মাদকবিরোধী লিফলেট বিতরনের পাশাপাশি বিদ্যালয় সমূহের শিক্ষার্থীদের সচেতন করতে আলোচনাসভা, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আর তাই এলাকাসমূহ মাদক মুক্ত রাখতে আহ্বান জানানো হয় আলোচনা সভায়।

আলোচনা সভায় বালুগ্রাম আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে রাজারামপুর হাসিনা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর সেলিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ