জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে পারভেজ হাসান (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুন পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
পারভেজ হাসান আইরমারী নতুন পাড়া গ্রামের জামাত আলীর ছেলে। সে চলতি বছরে এসএসসি পাশ করে কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন। কলেজে ভর্তির আগেই এমন মৃত্যুতে শোকাভিভূত পুরো এলাকাবাসী।

জানা গেছে, আইরমারী নতুন পাড়া আয়মনা মাদবর উচ্চ বিদ্যালয়ের সামনে ফকির আলীর দোকানে বিদ্যুৎ লাইনে ত্রুটি দেখা দিলে পারভেজ হাসান ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক তারটিতে চেক করতে যান। ত্রুটিপূর্ণ তারটি চেক করার সময় হঠাৎ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়েন পারভেজ। এক পর্যায়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পারভেজকে মৃত ঘোষণা করেন।
শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
The interface is so intuitive and easy to navigate. I had a few questions and the support team sorted me out in minutes. Highly recommend giving vnxu66 a try if you want a reliable site.