September 15, 2026, 1:27 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

তালায় ই-কমার্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে নিত্য প্রয়োজনীয় কেনাকাটা সম্পর্কিত ই-কমার্স বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা দলিত, খুলনা’র আয়োজনে, দাতা সংস্থা ফান্দাজিওন সানজিনো অনলুস ইতালী’র সহযোগীতায়, ইনক্লুসিভ ডিজিটাল পাথওয়েস ফর ডিসঅ্যাডভানটেস ভালনারেবল কমিউনিটি (আইডিপিডিভিসি) প্রকল্পের আওতায় বুধবার (৯ই সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, তালা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রাজ্জাক।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন। ই-কমার্স বিষয়ক প্রশিক্ষণ এবং পাওয়ার পয়েন্টের উপর উপস্থাপনা করেন দলিত’র প্রকল্প কর্মকর্তা জয়ন্ত কুমার দাস।

দলিত’র টেকনোলজি প্রশিক্ষক পবিত্র দাসের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে সাংবাদিক জুলফিকার রায়হান, ই-কমার্স উদ্যোক্তা স্বপ্না বিশ্বাস, সাকলি দাস, মনীষা দাস, মিতা দাস, শিবুলি দাস দলিত’র স্বেচ্ছাসেবক রঘু দাসসহ উপকারভোগী ৩০জন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

সভায়, ই-কমার্সের প্লাটফর্ম তৈরি, ব্যবসার পলিসি, ই-কমার্সের নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ