September 15, 2026, 1:26 pm
শিরনাম :
বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন তালায় সেবা প্রদানকারী দপ্তরের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

কচুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত

সাইফুল ইসলাম, কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের কচুয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা” প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এসব কর্মসূচি পালন করা হয়।

​সকাল ১০টায় উপজেলা গেট থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কচুয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরবর্তীতে সকাল ১০:৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব আমীর সালমান রনি।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমাদের কেবল অক্ষরজ্ঞান অর্জন করলেই চলবে না; প্রকৃত সাক্ষর জ্ঞান সম্পন্ন হয়ে তা মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মির্জা মিজানুর আলম।

​আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মোঃ রফিকুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাসসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

​দিবসটি উদযাপন উপলক্ষে সভা ও র‍্যালির পাশাপাশি উপজেলার আশপাশের আঙ্গিনায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ